জাতীয় ডেস্ক::
২:০ ১ পূর্বাহ্ণ
ঈদের দিনও সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১০ প্রাণ
ঈদের দিনে চার জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এরমধ্যে রংপুরের তিনজন, মেহেরপুরে তিনজন, ভোলায় একজন, চাঁপাইনবাবগঞ্জে একজন এবং কুমিল্লায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দুপুর ২টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। বিকালে মেহেরপুরের মুজিবনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
এরমধ্যে দুজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, সংঘর্ষে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুসতাকিম, মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামীম ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিল মারা যান। দুপরে ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় মো. ফারুক (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লালমোহন থানা পুলিশ জানিয়েছে বাড়ি থেকে বের হয়ে সবুজবাগ এলাকায় রিকশায় করে বের হন। পরে একই এলাকার হাওলাদার বাড়ির দরজায় রিকশা থেকে নেমে ভাড়া দেয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শিহাব উদ্দীন নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত শিহাব উদ্দীন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আতাউর রহমানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওদিকে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন-চৌদ্দগ্রাম উপজেলার কোমার ডোগা গ্রামের সাজেদুল হক সাজু ও তার মেয়ে খাদিজা আক্তার সাবা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ