৬:৩৩ অপরাহ্ণ
কোভিড-১৯ ফাইটার খালেদকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডসশীপ এসোসিয়েশন কর্তৃক কোভিড-১৯ ফাইটার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সার্টিফিকেটে ভূষিত হয়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক মানবাধিকার শান্তি পদক ও মাদার তেরেসা শান্তি পদক প্রাপ্ত গুণীব্যক্তিত্ব রোটারিয়ান পি.পি শেখ নুরুল ইসলাম খালেদ এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান ৩০ জানুয়ারী শনিবার বিকেলে সিলেট নগরীর পাঠানটুলাস্থ জামেয়া গোয়াবাড়ী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু'র সভাপতিত্বে ও অফিস সম্পাদক আল আমিন আহমদ নাঈম'র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান পি.পি শেখ নুরুল ইসলাম খালেদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি রোটারিয়ান আবু সালেহ ইয়াহিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আর.টি.এন মুসাদ্দেক সাজুল, আমেরিকা প্রবাসী শামিম সিদ্দিকী, আনুয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি আলমগীর আলম।
অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চুনু মিয়া, শায়েক আহমেদ, আরিফ আহমেদ, সুলাইমান, হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগে যুগে গুণীজনরাই সমাজকে আলোকিত করে যাচ্ছেন। সেই গুণজনদের সম্মান করলে সমাজে গুণীজনের জন্ম হবে। গুণীব্যক্তিদের সম্মান করা দেখে নতুন প্রজন্মরা সমাজসেবায় আরো এগিয়ে আসবে। বক্তারা সমাজের অবহেলী মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান।