বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০ ২০
১:১৯ অপরাহ্ণ

ধর্ষকদের শাস্তির দাবীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মানববন্ধন

এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেধে স্ত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
 ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রেহানা ফারুক শিরিনের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলিম আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সদস্য সেলিম মিয়া, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সবুজ কল্যাণ যুব সংঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদার, সমাজ সেবক মিফতা, রীনা বেগম, নাজমা বেগম, হাড়াছা বেগম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্মৃতি বিজড়িত পূণ্যভূমির এই পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদেরকে অবিলম্বে সকলের সম্মুখে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। নেতৃবৃন্দরা বলেন, এ ন্যাক্কারজনক ঘটনা সিলেটবাসী লজ্জিত, ব্যথিত ও মর্মাহত করেছে এবং এমসি কলেজের ঐতিহ্য ও মর্যাদাকে কলংকিত ও কলুষিত করেছে। একজন নারীর এমন চরম অবমাননা ও লাঞ্চনা সভ্য সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না। অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ