৫:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার(ক্যাশ) ইমরান উদ্দিন'র পিআরএলে গমন উপলক্ষে সংবর্ধনা
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের জয়েন্ট ম্যানেজার (ক্যাশ) মোঃ ইমরান উদ্দিন এর অবসর উত্তর ছুটি (পিআরএল) এ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২২ নভেম্বর ২০২৩ বিকালে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ ও মোঃ আনিসুর রহমান। অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, সহ-সভাপতি মোঃ আব্দুল হাফিজ ও সম্পাদক সিতাংশু শেখর রায়, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হাদী, যুগ্ম পরিচালক শুভংকর দেব চৌধুরী, মোঃ ইমাম উদ্দিন, মোঃ আব্দুল কাইয়ুম, এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) মোঃ আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের কার্যকরী সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বিদায়ী অতিথি মোঃ ইমরান উদ্দিন কে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন সভাপতি মোঃ আব্দুল হাদী ও সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস। এছাড়া বিদায়ী অতিথিকে 'ইউরোপের সাত দেশে বাইশ দিন' বই উপহার দেন বইটির লেখক মোঃ জাবেদ আহমদ।