বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১০ জানুয়ারী ২০ ২১
১০ :১২ অপরাহ্ণ

বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত শীতবস্ত্র বিতরণ, নতুন সদস্যদের বরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরীর ওসমানি মেডিকেলস্থ কাজলশাহ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি সোহেল আহমদ পাপ্পুর সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি লিটন আহমদ ও সোহেল আহমদের যৌথ পরিচালানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কনসালটেন্ট ও করোনা আইসিইউ ইনচার্জ ডা. এইচ আহমদ রুবেল। প্রধান অতিথির বক্তব্যে ডা. এইচ আহমদ রুবেল বলেন, সমাজের অসহায় ও শীতার্তদের মানুষের পাশে দাঁড়ানো সকল সামর্থবানদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মহত কাজে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে অসহায় মানুষরা একটু হলেও তাদের সুবিধা পাবে। বন্ধন সামাজিক ও সাংষ্কৃতিক সংস্থা যেভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবিদার।  
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. শামিম আহমদ, কমফোর্ট মেডিকেল সার্ভিসেস এর ম্যনেজিং ডিরেক্টর ডা. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল আহমদ, বিশিষ্ট সমাজসেবী মো. জুবের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ সুজন, বন্ধন সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রায়হান।


অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বন্ধন সামাজিক ও সাংস্কুতিক সংস্থার সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ। এসময় পবিত্র কোরআন তেলওয়াত করেন বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ রুমেল।


আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ফাহাদ আহমদ, সহ অর্থ সম্পাদক রুমন আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক আব্দুল মুকিত, সদস্য রনি আহমদ, তানভীর আহমদ, রাজু আহমদ, অমিত হোসেন, আব্দুল  মুহিব, ইয়ামান, নিশাত, শিহাব, সোহাগ,


কমিটির নতুন সদস্যরা হলেন- শাফি আহমদ, খলিলুর রহমান, সুহেল আহমদ, আজিজুল হক এবং সাব্বির আহমদ। এসময় ৫০ জন গরিব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ