বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২ মে ২০ ২৪
৮:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রবি লাল দত্তের অবসর উত্তর ছুটিতে সংবর্ধনা

বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক রবি লাল দত্ত এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২ মে ২০২৪ বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) খালেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আনিসুর রহমান।

উপ-পরিচালক অমিত্র সূদন পালের সঞ্চালনায় বিদায়ী অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন উপ-পরিচালক রাজেশ্বর ভট্টাচার্য্য।

বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ আব্দুল হাফিজ, মোঃ ওয়ারিছ উদ্দিন, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক সিতাংশু শেখর রায়, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হাদী, এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সভাপতি মোঃ আজিজুর রহমান, কর্মচারী সংঘের কার্যকরী সভাপতি মোঃ তাহের মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, কালিপদ রায়, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুল মন্নান, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ ইকবাল হাসান, মোঃ আব্দুর রহমান, সুভাষ চন্দ্র আচার্য্য, প্রসুন কান্তি সামন্ত, মোঃ জামাল উদ্দিন চৌধুরী, মোঃ ইমাম উদ্দিন, গোলাম মাহমুদ চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সুব্রত তালুকদার, ধরণী কান্ত দাশ, একেএম আক্তার ফারুক , অবসরপ্রাপ্ত ডিজিএম আতিকুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস, কনিকস সভাপতি মোঃ ফাহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী অতিথি রবি লাল দত্ত কে মানবিক সেন্ট্রাল ব্যাংকার উল্লেখ করে বলেন কর্মই তাঁকে সিলেট অফিসের সহকর্মীদের নিকট স্মরণীয় করে রাখবে। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ