বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২২ জানুয়ারী ২০ ২১
১:২৩ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জ বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ত্রাণসামগ্রী বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বর্ণি মাদ্রাসা মাঠে হতদরিদ্র প্রায় ১২০ টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।

এছাড়াও স্থানীয় ৮ টি মসজিদের ইমামগণ ও মাদ্রাসার ১২ শিক্ষকসহ একজন গরিব মেয়ের বিয়েতে নগদ অর্থ বিতরণ করা হয়। বর্ণি গ্ৰামের প্রবীণ মুরব্বি হাজী হাজী ইউসুফ আলীর সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য প্রভাষক কামালের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য এম এ জামান।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আমিরুল ইসলাম। আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ফয়জুল হক, ডাক্তার মুহিবুর রহমান, বর্নি মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিবুর রহমান, কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছালেহ আহমদ , বাস্তবায়ন কমিটির সদস্য হিফজুর রহমান, ইকবাল হোসেন, সয়দুজ্জুমান সাচ্চা, এমদাদুর রহমান, আবদুল মজিদ বাবুল,নুমান আহমদ, আল আমিন, বদরুল রাফী কবির হোসেন শিপু, মুরব্বি ইব্রাহিম আলী, নুর উদ্দিন নূরী,আলাউদ্দিন,আলী আহমদ,সৌকত আলী,বাস্তবায়ন কমিটির সদস্য নুরুল আমিন, রুকনুজ্জামান রুকন, সুলতান আহমেদ, মিলাদ হোসেন, সুমন আহমেদ, মিমদাল হুসেন,কয়েছ আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ