১১:২৪ অপরাহ্ণ
সচেতন নারী সমাজের উদ্যোগে নারী দিবসে আলোচনা সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘সচেতন নারী সমাজ’ সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে সচেতন নারী সমাজ সিলেট জেলা উত্তর শাখার সভানেত্রী মাহবুবা বেগম জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী আঙ্গুরা বেগম, রোজিনা বেগম, লুৎফুন্নাহার, ফেরদৌস আরা বেগম প্রমূখ। সভায় নারী অধিকার নিয়ে স্ব-রচিত কবিতা পাঠ করেন আয়েশা সিদ্দিকা।
সভায় বক্তারা বলেন সম অধিকার নয়, ন্যায্য অধিকার চাই। তারা বলেন সুমহান শান্তির ধর্ম ইসলামে নারীদের যে অধিকার দিয়েছে সেটি নিশ্চিত করতে পারলেই নারী তার ইনসাফপূর্ণ সকল অধিকার ফিরে পাবে। ইসলামের বিধান সমূহ সমাজে প্রতিষ্ঠিত হলেই নারী নির্যাতন ও নারীর প্রতি বৈষম্য দূর হবে। তারা নারীদেরকে ইসলামের আলোকে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হবার আহ্বান জানান। সভায় বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের মধ্যে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে ‘সচেতন নারী সমাজ’ কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়।