৪:২৭ অপরাহ্ণ
৫ দফা দাবি আদায়ে কানাইঘাটে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ
৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত কানাইঘাট উতর বাজার শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) কানাইঘাট উতর বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কানাইঘাট উতর বাজার শাখার সভাপতি জাকারিয়া আহমেদ সভাপতিত্বে ও দক্ষিণ বাজার শাখার অডিট কমিটির সভাপতি জুনেদ হাসান জিবানের পরিচালনা প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সাধারণ সম্পাদক মো আজাদ মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি কে এইচ এম আব্দুলাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো, ইকবাল আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য আলতাফ হোসেন চৌধুরী, রাজা আহমদ রাজা, এম বরকত আলী, মুজিবুর রহমান এপল, কানাইঘাট পৌরশভার ২ নং ওয়াডের কাউন্সিলর শরিফুল হক, ৫ নং ওয়াড কাউন্সিলর আবিদুর রহমান, শরিফ মিয়া, সামিম, বোরহান, তাজুল মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যৌক্তিত ৫ দফা দাবী অচিরেই বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে। দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হচ্ছে এমনকি নতুন করে মিমাংশীত গ্রীল সংযোজনের বিষয় নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গ্রীল লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ শ্রমিকদের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট সকল প্রশাসনের শুভবুদ্ধির উদয় ঘটবে বলে আমরা আশাবাদী। এ অবস্থায় সমূহ দাবীগুলি সত্তর বাস্তবায়ন না হলে সিএনজি চালিত অটোরিক্সার কর্মরত ৪০ হাজার শ্রমিকরা আগামী ১৯ ও ২০ ডিসেম্বর-২০২০ইং ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করার ডাক দিয়েছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা। বক্তারা অনতিবিলম্বে ব্যাংক চালানকৃত অনটেস্ট গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজ দেওয়ার জোর দাবী জানান। পাশাপাশি নেতৃবৃন্দরা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রশাসনের সম্মুখে অবাধে চলছে বেটারি চালিত টমটম। প্রশাসনকে এসব টমটম বন্ধে কার্যকর ব্যবস্থার নেওয়ার আহ্বান জানানো হয়।