বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৯ মার্চ ২০ ২১
৪:০ ৮ অপরাহ্ণ

৭ মার্চের ভাষণ ছিল সমগ্র বাঙালি জাতির অনুপ্রেরণা: জেলা পরিষদ সদস্য মান্না

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষ্যে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান এম.এ রহমান আতিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্না বলেন, জাতির পিতার এ ভাষণ ছিল সমগ্র সংগ্রামী বাঙালি জাতির অনুপ্রেরণার অনির্বাণ শিখা, অফুরন্ত শক্তি ও অদম্য সাহস। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার ঐতিহাসিক ভাষণের দিক নির্দেশনাই ছিল জাতীয় ঐক্য ও সংগ্রামের মূলমন্ত্র।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব বুরহান উদ্দিন, ইউপি সদস্য রমজান আলী, হাজী মাকছুদ আলী, মাসুক মিয়া, হোসেন মিয়া,সংরক্ষিত মহিলা সদস্য লক্ষী রাণী গুয়ালা ও শিল্পী রাণী দেব।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিরেণ সিং, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুজিবুল হক হারুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছানু মিয়া, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি তাজুল ইসলাম লাল, সাবেক ছাত্রনেতা প্রভাষক আবুল কাসেম রুবেল, কর্মধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিত্য মালাকার প্রমুখ।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে দুস্থদের হাতে কম্বল তুলে দেয়া হয়

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ