২:০ ৮ অপরাহ্ণ
হলিসিটি সিকিউরিটিজ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হলিসিটি সিকিউরিটিজ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩শে ডিসেম্বর’ ২০২৩ইং শনিবার কোম্পানীর বোর্ড রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং পরিচালকসহ সকলের কল্যাণের জন্য দোয়া করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী এবং সভা পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক জামাল চৌধুরী জয়। কোম্পানীর চেয়ারম্যান মহোদয় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও কোম্পানীর সার্বিক চিত্র তাঁর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সহসাই পুঁজিবাজারের সুদিন ফিরে আসবে। এছাড়াও উপস্থিত ছিলেন হলিসিটি সিকিউরিটিজ লিঃ এর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ কবির খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শহীদ আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোঃ খলিলুর রহমান খান, পরিচালক নাজমুল ইসলাম নুরু, আরও উপস্থিত ছিলেন প্রতিনিধি ডাঃ আব্দুল্লাহ আল-হেলাল এবং কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ।