সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি:
২২ মার্চ ২০ ২৫
৪:০ ৮ পূর্বাহ্ণ

----মাহবুবুর রহমান ফরহাদ
মুসলিমবিশ্বের নেতৃবৃন্দের বিবেক জাগ্রত হওয়ার কামনা হোক কদরের রাতের বিশেষ প্রার্থনা

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত।

 পবিত্র কুরআনুল কারিম নাযিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীন এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম রাত হিসেবে আমারদের জন্য দান করেছেন।

প্রতিবছর রামাদান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজোড় রাত হলো ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত।

আমরা বিজোড় রাতগুলোতে বেশি বেশি নফল ইবাদত ও দান-সদকা করবো। এ রাতের ইবাদত, তেলাওয়াত, দুরুদ ও অন্যান্য আমল হাজার মাস ইবাদতের চেয়েও উত্তম।

এ রাতে আমরা মজলুম মুসলমানদের জন্য বিশেষভাবে দুআ করবো। বিশেষ করে গাজার মুসলমানদের ভাগ্য যেন বদলে যায় সেজন্য আমরা দুআ করবো।

এর পাশাপাশি মুসলিমবিশ্বের নেতৃবৃন্দের যে বিবেকবর্জিত নির্লিপ্ততা, এর উত্তরণে রাব্বে কারীমের নিকট আমরা বিশেষভাবে দুআ করবো।

২০ রামাদান (২১ মার্চ, ২০২৫), শুক্রবার, মাদরাসা-ই দারুল মোস্তফার হলরুমে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট এমসি কলেজ সভাপতি আলবাব হোসাইন, ক্লাসিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল গফফার নাহিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- ২২নং ওয়ার্ড শাখা সহ-সভাপতি শাহ কাওছার আলী, আব্দুর রহমান, কানাইঘাট উপজেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, ২২নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী আশিক, সহ-অফিস সম্পাদক মাহমুদুর রহমান ইসমাঈল, প্রশিক্ষণ সম্পাদক তাজিম আল মাহবুব, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম রেজা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির হোসাইন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিকুর রহমান ইমন, রাইয়ান চৌধুরী, সদস্য- আজহার আসাদ জামান, রেদোয়ান হোসেন ফুয়াদ, মুহিবুর রহমান, জুবায়ের আহমদ ও নাজিম উদ্দীন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ