৮:০ ৯ অপরাহ্ণ
ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মতবিনিময় সভা
ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুজিব শতবর্ষ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সিলেট বিভাগের জেলা সমূহের কেন্দ্র শিক্ষক প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় ও দোয়া মাহফিল ৩০ জানুয়ারি সকাল ১০টায় নগরীর জিন্দাবাজারে অনুষ্ঠিত হয়।
মাওলানা মিজানুর রহমান নুমানী’র সভাপতিত্বে ও মাওলানা বাহা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কে.এম. মিনহাজ উদ্দিন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ডাঃ ক্বারী মাওলানা নোমান আহমদ কাউছার, বিয়ানীবাজার উপজেলা জামে মসজিদের ইমাম ও খাতিব নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাকিম, মাওলানা মোঃ আব্দুল খালিক, মাওলানা আব্দুল্লাহ-আল মাহমুদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা সলিমুর রহমান, উছামা, এম.এ হালিম, শাহীন আহমদ, মোঃ শামিম আহমদ সিনাজ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে কে.এম মিনহাজ উদ্দিনকে আহবায়ক ও আব্দুল হাকিমকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় আহবাযক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা নোমান আহমদ কাউছার। অনুষ্ঠানে বক্তারা জাতির পিতা ও তাঁর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে আজকের এই বাংলাদেশ। প্রগতিবাদী ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু অকুতোভয় সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির জাতি এদেশের সংস্কৃতি, কৃষ্ঠি, সভ্যতা ও ঐতিহ্য নিয়ে যখন বাংলাদেশকে পুণগঠনে মনোনিবেশ করছিলেন তখনই এদেশের বিপথগামী কিছু সেনা সদস্য বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের সদস্যগণকে নির্মমভাবে হত্যা করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুসহ সকল হত্যাকারীদের বিচার করে এদেশ থেকে সকল অপশক্তি এবং উগ্রবাদীয় গোষ্ঠীদের আইনের মাধ্যমে দমন করার মাধ্যমে একটি সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। বক্তারা আরো বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্তপূর্ণ একটি বৃহৎ প্রকল্প।
এই প্রকল্পের অধিনে প্রায় এক হাজার শিক্ষক কর্মরত আছেন। তাদের কল্যাণে ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ গঠন করা হয়েছে। শিক্ষকদের অর্থনৈতিক উন্নয়নের সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে হবে।