বুধবার, মে ৬, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১২ ফেব্রুয়ারী ২০ ২১
১:৫৫ পূর্বাহ্ণ

৫ম দিনে ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ মানুষ

সারা দেশে গণ টিকাদান কর্মসূচি শুরুর ৫ম দিনে ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪০ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২৪ হাজার ৪৫৩ জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। দ্বিতীয় দিন নেন ৪৬ হাজার ৫০৯ জন। তৃতীয় দিন টিকা নেন ১ লাখ ১ হাজার ৮২ জন।

চতুর্থ দিন এই সংখ্যা ছিল ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন। গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ