মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২১ জানুয়ারী ২০ ২৫
৬:১৪ অপরাহ্ণ

সিলামে যুক্তরাষ্ট্র প্রবাসী জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল'কে সংব.র্ধনা

দক্ষিণ সুরমার সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কমিটির উদ্যোগে ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে এক সংবর্ধনার আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক উত্তর সিটি বিএনপির আহ্বায়ক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শাহ কামাল উদ্দিন বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মুরুব্বীয়ানরা প্রতিষ্ঠা করে গেছেন।

এর রক্ষার দায়িত্ব আামাদের। তিনি সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল কাইয়ূম, পরিচালনা কমিটির সদস্য হাজী বাহার উদ্দিন, সাংবাদিক হাজী এম আহমদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোতাহির হোসেন জুনেদ, পরিচালনা কমিটির সদস্য মাস্টার সাহাব উদ্দিন, মো.কবির উদ্দিন, সেলিম আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ