মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৩ অক্টোবর ২০ ২৪
১০ :৫১ অপরাহ্ণ

এসএমইউজে'র প্রস্ততি সভা
সিলেট সাংবাদিক রুহুল আমিন গাজী স্মরণে শোকসভা শনিবার

আগামী ২৬ অক্টোবর (শনিবার) কিংবদন্তি সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন গাজী স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-(এসএমইউজে) ।

এ লক্ষে এক প্রস্ততি সভা অনুষ্টিত হয়েছে বুধবার বাদ সন্ধ্যা সিলেট প্রেসক্লাবে। সংগঠনের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্টিত বৈঠকে স্মরণ সভা সফল করতে এ পর্যন্ত সম্পন্ন কার্যক্রমের বিষদ বর্ণনা করেন সংশ্লিষ্টরা।

এছাড়া অতিথি সহ অন্যান্য কার্যক্রমের গৃহিত সিদ্ধান্ত নিয়ে উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। সভায় স্মরণ সভা সফল করতে সকলের সহযােগীতার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, এনামুল হক জুবের, আব্দুর রাজ্জাক, এম এ মতিন, কবির আহমদ, ফয়সাল আমীন, শাহজাহান সেলিম বুলবুল, এস এম শফি, খালেদ মেহেদী, জুনেদ আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ