সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৯ মে ২০ ২৫
৫:৫৫ অপরাহ্ণ

সহশিক্ষা কার্যক্রম সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে -- অধ্যক্ষ মো. ফয়জুল হক
স্কলার্সহোম মেজরটিলা কলেজ'র বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, সহশিক্ষা কার্যক্রম সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। আর প্রাতিষ্ঠানিকভাবে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সেই সুযোগ সৃষ্টি করে দেয়।

বৃহস্পতিবার (২৯ মে) স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিনিয়র প্রভাষক রনজিত তালুকদার এর সভাপতিত্বে ও প্রভাষক আন্নামা চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেছের ভাইস প্রিন্সিপাল (প্রাথমিক শাখা) নাহিদা খান।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ ও সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে নজরুল ও রবীন্দ্র সংগীত, ভাটিয়ালি, লোকসংগীত, গান, নাচ, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো ফয়জুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ