১২:০ ৫ অপরাহ্ণ
HRMO এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
হিউম্যান রাইট্ মনিটরিং অর্গানাইজেশন,সিলেট বিভাগ।
এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ আগষ্ট ২০২০ ইং নৈসর্গিক সৌন্দর্যে ভরা সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুুমপুর ইউনিয়নের বিছনাকান্দির মনমুগ্ধ পরিবেশে এই বনভোজনের আয়োজন করা হয়। এদিন প্রাকৃতিক সৌন্দর্যের আর্ধার সিলেটের বিছনাকান্দি অপরুপ সৌন্দর্যে মুগ্ধ মনরম পরিবেশে আনন্দ ও ভালোবাসায় সবাই মিলে মেতেছিলেন।
বনভোজনে "হিউম্যান রাইট্ মনিটরিং অর্গানাইজেশন"সিলেট বিভাগ, সদস্যবৃন্দ সহ অতিথিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলেন।
(HRMO)বিভাগিয় সভাপতি আরিফুর রহমান আরিফ বলেন সারা দিন সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করেছে। খেলাধুলা করেছে। মুক্ত প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গের মতো,এ ধরনের বনভোজন সংগঠনের সদস্যবৃন্দদের মধ্যে আত্মার বন্ধন দৃঢ় করতে সাহায্য করে।
নৌকা ভ্রমন,দুপুরের খাবারের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সবার আকাঙ্ক্ষিত আকর্ষণীয় র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্তিত ছিলেন অর্গানাইজেশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সহ-প্রচার সম্পাদক আল ইমরান,
অর্থসম্পাদক মোঃ আনোয়ার,নির্বাহী সদস্য মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার।
নির্বাহী সদস্য মোঃ ফরহাদ আহমদ মাসুম,সদস্য মোঃ দবির। ও সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রহিম মাহমুদ, প্রচার সম্পাদক সাহেদ আহমদ বাদশা,লায়েজ আহমদ, সদস্য আরিফ হোসেন, মোঃ সাহেদ আহমদ প্রমুখ।
দিনশেষে যারা বনভোজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তুলেছেন তাঁদের সবাইকে (HRMO)বিভাগিয় সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।