১১:০ ৯ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জে শীতার্ত হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে শীতার্ত হতদরিদ্র মানুষের মধ্যে হাজী আসকর আলী সোস্যাল ফান্ড আন্তর্জাতিক অনলাইন গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রুপের প্রতিষ্টাতা ও সভাপতি কামরুল হাসান সুমনের সভাপতিত্বে ও বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ ও সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নোমান আহমদ এর যৌথ পরিচালনায় উক্ত প্রধান অতিথির বক্তব্য রাখেন- গ্রুপের উপদেষ্টা ও বাংলাদেশ মুক্তিযুদ্ধা যুব প্রজন্মলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুস শহিদ কাজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গ্রুপের উপদেষ্টা ও ফেঞ্চুগঞ্জ ফ্রান্স ট্রাস্টের সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ মনোয়ার হোসেন, ইউপি সদস্য আবুল হোসেন, বুরহান উদ্দিন সিন্ধু, সমাজকর্মী দেলোয়ার হোসেন, গ্রুপের অর্থ সম্পাদক হাজী গোলাম মুহাম্মাদ বকুল, সহ সভাপতি মহরম আলী, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, মাওলানা আমিনুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক ও গ্রুপ সমন্বয়ক দুয়েল আহমদ, সহ প্রচার সম্পাদক সুহেল আহমদ। এ সময় দেড় শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।