বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০ ২০
৪:১০ পূর্বাহ্ণ

এম সি কলেজ ছাত্রাবাসে গনধর্ষণের প্রতিবাদে"আমার সিলেট"সামাজিক সংগঠনের মানববন্ধন

এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট বিভাগিয় সামাজিক সংগঠন, "আমার সিলেট"এর কেন্দ্রীয় কমিটি  আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২৮/০৯/২০২০ ইং বিকাল ৫ ঘটিকায়  মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম মাহবুব আহমদ  এর  পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগীব রাবেয়া হাসপাতাল ফার্মেসী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি কবির মিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের আলাদা কোনো জাত নেই, ধর্ম নেই, রাজনীতি নেই, তার একটাই পরিচয় সে ধর্ষক। তাই জঘন্যতম এমন কর্মকাণ্ড যারা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায়  এনে শাস্তি প্রদান করা হোক। তাদেরকে শাস্তি প্রদানের মাধ্যমে কলঙ্কিত এ অধ্যায় থেকে সিলেটের মানুষকে মুক্ত করা হোক।

এছাড়া  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি বাবরুল হোসেন বাবলু, সাইদুল ইসলাম,কেন্দ্রীয় সহ সভাপতি এম হুসিয়ার আলম,কেন্দ্রীয় সহ-সভাপতি  ফখরুল ইসলাম,কেন্দ্রীয়  যুগ্ম সম্পাদক মুরশেদ তালুকদার. কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  শফিকুল ইসলাম শামীম, কেন্দ্রীয়  সহ সাংগঠনিক সম্পাদক কনক জ্যুতি,সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া, মহানগর সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম বাবুল,মহানগর সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ রাফি,মহানগর সহ সাধারণ সম্পাদক রাহাত বিন আবদুল কুদ্দুস,মহানগর দপ্তর সম্পাদক রায়হান আহমেদ,
 দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি সালাউদ্দিন মিরাজ,সাধারন সম্পাদক আব্দুস সামাদ,দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুফি,ক্রীয়া সম্পাদক মামুন আহমেদ, কেন্দ্রীয় সদস্য ইমরান আহমেদ সহ সংগঠনের জেলা মহানগর এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ