১০ :০ ৬ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরাঁ মালিক সমিতি’র সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় কদমতলিস্থ একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির শাখা সভাপতি তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় বার্ষিক আয়- ব্যায়ের প্রতিবেদন পেশ করা হয় এবং উপজেলার সকল রেস্তোরাঁয় মাহে রমজানের পবিত্রা রক্ষা, নিরাপদ মানসম্মত খাদ্য সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
যাতে ক্রেতাগণ কোন অবস্থাতেই বিরক্ত বা অসন্তুষ্ট না হোন। সভায় রেস্তোরাঁ সমূহের সকল ন্যায় সঙ্গত দাবী আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, রেস্তোরাঁ মালিক সমিতির সহ সভাপতি মোঃ শরিফ আহমদ, মোঃ বদরুল ইসলাম, আব্দুল কাদির, সহ সাধারণ সমাদক-মোঃ সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আশরাফ, সহ সাংগঠনিক মো. মোমেদ আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর, কার্যনিবাহী সদস্য জহির আহমদ, আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, সালাহ উদ্দিন, তারেক আহমাদ, রাসেল আহমদ, মোবারক হোসেন, কামাল আহমদ, বেলাল আহমদ, এরশাদ আলী, মো. মোল্লাহ, সোহেল মিয়া, আব্দুর রহীম, রফিকুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।