১:০ ২ পূর্বাহ্ণ
যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে জিয়াউর রহমান'র ৩৯তম শাহাদাত বার্ষিকীতে ভার্চ্যুয়াল আলোচনা
বাংলাদেশের প্রথম রাস্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলার রূপকার এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনের দিশারী, বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে ১৫ জুন সোমবার ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালন ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
উক্ত ভার্চ্যুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্য যুবদল এর অধীনস্থ লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দীন আহমদ আকমল, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক কামরান উদ্দিন রাজীব, যুগ্ম সম্পাদক জামাল আহমদ রবি, যুগ্ম সম্পাদক মাহফুজ হোসেন রাহেলসহ নেতৃবৃন্দ।