৭:৪৭ অপরাহ্ণ
এতিম শিশুদের নিয়ে ভি জেড বিজনেস গ্রুপের ইফতার মাহফিল
সিলেট সদর উপজেলার ছালিয়ারচর উম্মাহ ইন্সটিটিউটের এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার সম্পন্ন করেছে ভি জেড বিজনেস গ্রুপ। শনিবার ইন্সটিটিউটের শিক্ষার্থীসহ গ্রুপ সদস্যদের এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি আতিকুর রহমান।
সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিডিও ক্যামেরামনে ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আলোকচিত্রি শাহজাহান খসরু, সাংবাদিক খালেদ আহমদ ও কার্তিক পাল। এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্টাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কামাল আহমদ, সহ সভাপতি মুজিব আহমেদ, সহ সভাপতি শাহিনুর রহমান,সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, গ্রুপের সদস্য কামরুল ইসলাম,আবদুল ওয়াদুদ,সাগর চন্দ্র দাস,কাবুল আহমেদ, রুকন আহমদ, বাবুল মিয়া, জাহেদ আহমদ, শাহিনুর রহমান শাফি, রহমত আলী, মজনু মিয়া, তাওহিদ আহমদ, আনিক খাঁন মুস্তফা মাহমুদ ও সুকান্ত তালুকদার।
করোনাকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বন্ধু মহল নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভি জেড বিজনেস গ্রুপের জন্ম হয়। সেসময় প্রতিষ্ঠাতাকালিন সদস্য যুক্তরাজ্য প্রবাসী কামাল আহমদকে সভাপতি, মধ্যপ্রাচ্য প্রবাসী মুজিব আহমদকে সহ-সভাপতি ও শামীম আহমদকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। যার মাধ্যমে গত তিন বছর ধরে সুন্দর ও শৃঙ্খলা ভাবে গ্রুপটি পরিচালিত হয়ে আসছে। বিজ্ঞপ্তি