৯:৩১ অপরাহ্ণ
সিলেটে ছাত্র মৈত্রী’র বালুচর আঞ্চলিক শাখার আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির চতুর্থ সম্মেলনকে ঘিরে বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠন হচ্ছে। এরই ধরাবাহিকতায় বালুচর আঞ্চলিক শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটি গঠন উপলক্ষে গত ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় সিলেট নগরীর বালুচরস্থ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক সারতি উরাং এর সভাপতিত্বে এবং রাজনৈতিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব খান, সমাজ কল্যাণ সম্পাদক তিমরুল আলম চৌধুরী।
কর্মীসভা শেষে শেফালী উরাং কে আহবায়ক এবং রুহেলা আক্তার, উষা রাণী কর ও অজিৎ উরাংকে যুগ্ম আহবায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের অতীত গৌরব উজ্জল ভূমিকা ফিরিয়ে এনে শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস, দলীয় করণে দুর্নীতি, সাম্প্রদায়িকরণ বন্ধে ছাত্র সমাজকেই ভূমিকা রাখতে হবে। মৈত্রী এমন একটি প্লাটফর্ম যেখানে মেহনতী জনতার সন্তানের শিক্ষার অধিকার আদায়ের কথা বলে আসছে এবং একজন ছাত্রকে মানুষের মতো মানুষ হয়ে সমাজ পরিবর্তনের নতুন হাতিয়ার হিসেবে গড়ে তুলে।