৫:৪৫ অপরাহ্ণ
এপেক্সিয়ান হাবীবুন্নবী শাহেদ এপেক্স জেলা-৪ এর সেক্রেটারি নির্বাচিত
এপেক্স জেলা-৪ এর সেক্রেটারি নির্বাচিত হলেন এপেক্স ক্লাব অব সুরমা ভিউ-এর আইপিপি এপেক্সিয়ান হাবীবুন্নবী শাহেদ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর একটি রেস্তোরাঁয় এপেক্স জেলা-৪ এর প্রথম বোর্ড সভায় জেলা-৪ এর সেক্রেটারি হিসেবে এপেক্সিয়ান হাবীবুন্নবী শাহেদকে নির্বাচিত করা হয়।
এপেক্স জেলা-৪ এর গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধরের সভাপতিত্বে জেলা-৪ এর প্রথম বোর্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট এ.কে.এম. সামিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আখতার হোসেন খান, এনইডি এপেক্সিয়ান ওয়ালি উল্লাহ রিপন, পিএনএসডি এপেক্সিয়ান মোঃ শাহেদুর রহমান শাহেদ, পিডিজি-৪ এপেক্সিয়ান অ্যাডভোকেট জালাল উদ্দিন, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপেক্সিয়ান আব্দুল হান্নান, পিএনএসডি এপেক্সিয়ান অ্যাডভোকেট মাছুম আহমদ। উল্লেখ্য, ৩৯তম জেলা-৪ কনভেনশন ২০২৪, মোহনএপেক্স-এ অনুষ্ঠিত কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এপেক্স ক্লাব অব সুরমা ভিউ-এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাবীবুন্নবী শাহেদকে জেলার বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আন্তর্জাতিক সংগঠন এপেক্স বাংলাদেশে যোগদানের পর থেকে বিশেষ করে এপেক্স ক্লাব অব সুরমা ভিউয়ের নিয়মিত কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছেন। আগামী সফলতার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।