৬:৪৫ অপরাহ্ণ
৯৫তম ডিপ্লোমা পরীক্ষা সম্পন্ন
অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদের মৌলভীবাজার কেন্দ্র পরিদর্শন
দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) ঢাকা আয়োজিত ৯৫তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ২৪ ডিসেম্বর শেষ হয়েছে। ৩ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়েছিল।
সারাদেশে একযোগে চলা এ পরীক্ষা বাংলাদেশ ব্যাংক সিলেট আইবিবির হয়ে সিলেট বিভাগে পরিচালনা করে। সিলেট বিভাগের ব্যাংকারদের জন্য সিলেট ও সুনামগঞ্জের পরীক্ষার্থীদের জন্য সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজে এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জন্য মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ ২৪ ডিসেম্বর ডিপ্লোমা পরীক্ষার শেষদিনে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সবকটি কক্ষ ঘুরে ঘুরে দেখেন। পরে কলেজ অধ্যক্ষের অফিস কক্ষে কেন্দ্র সুপার মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন মিয়া ও কেন্দ্র সচিব সোনালী ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার এর ডিজিএম দুলন কান্তি চক্রবর্তীর সাথে কথা বলেন। তিনি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।