৫:০ ৩ অপরাহ্ণ
তিতাসে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ সফলের লক্ষে প্রস্তুতি সভা
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার বিকেল নারান্দিয় ইউনিয়নের ২ নং সোনাকান্দা ওয়ার্ডে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নারান্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতিত্ব মো.ফজলুল হকের সভাপতিত্বে এবং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণা সম্পাদক আরিফুল ইসলাম হানিফ ও কুমিল্লা উত্তর জেলা সহ সাহিত্য বিষয়ক সম্পাদক সোলেমান খান সাদ্দাম যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আবদুল বাতেন, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা যুব দলের সাবেক সহ-সভাপতি মো.জালাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান মুন্সি, উপজেলা কৃষক দলের যুগ্ম- আহবায়ক মো.নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের, লিটন সরকার, মো.দেলোয়ার হোসেন ও আবদুল হালিম মেম্বার প্রমুখ।