৭:৩৮ অপরাহ্ণ
সৈয়দ আব্দুল হামিদ জেলা কর আইনজীবী সমিতির সমাজ কল্যাণ সম্পাদক
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আব্দুল হামিদ।
বৃহস্পতিবার নগরীর উপশহরস্হ সমিতির অফিসে অনুষ্ঠিত নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন।
সৈয়দ আব্দুল হামিদ দি লাইট হাউজ এডুকেশন এর চেয়ারম্যান, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, ইসলামী ব্যাংক লালাবাজার আউটলেট এর পরিচালকের দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফুলদী গ্রামের কৃতি সন্তান। বর্তমানে নগরীর ঘাসিটুলায় বসবাস করছেন।
জেলা কর আইনজীবী সমিতির সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।