বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ জুলাই ২০ ২৬
৪:৪২ অপরাহ্ণ

২৫ জুলাই লন্ডনে পর্দা উঠছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের তৃতীয় বার্ষিক আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্টে

 ইস্ট লন্ডন, জুলাই ২০২৬: পূর্ব লন্ডনের অন্যতম সক্রিয় কমিউনিটি সংগঠন শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাব আগামী ২৫ ও ২৬ জুলাই আয়োজন করতে যাচ্ছে তাদের তৃতীয় বার্ষিক আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। দুই দিনব্যাপী এই সফটবল ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল ৮-এ-সাইড ফরম্যাটে অংশগ্রহণ করবে। ক্লাবের শতাধিক খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবেন, যা প্রতিবছরের মতো এবারও ক্রীড়া, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।

বর্তমানে ৪০০-এরও বেশি সদস্য নিয়ে শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাব পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে খেলাধুলার প্রসার, সুস্থ জীবনধারা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্লাবের এই বার্ষিক টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য হলো তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, দলগত নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা দেওয়া এবং কমিউনিটির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা।

শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাবের একজন মুখপাত্র বলেন, "আমাদের বার্ষিক আন্তঃক্লাব টুর্নামেন্ট শুধু ক্রিকেট প্রতিযোগিতা নয়; এটি আমাদের কমিউনিটির ঐক্য, সম্প্রীতি এবং খেলাধুলার প্রতি ভালোবাসার প্রতিফলন। বিশেষ করে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গঠনে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।" টুর্নামেন্টের সব খেলা শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হবে।

এছাড়া প্রতিটি ম্যাচের লাইভ স্কোর, ফলাফল ও সূচি পাওয়া যাবে www.play-cricket.com-এ।

শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাব সকল সদস্য, পরিবার, স্থানীয় বাসিন্দা এবং ক্রীড়াপ্রেমীদের এই আয়োজনে অংশগ্রহণ ও সমর্থনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

টুর্নামেন্টের তথ্য * আয়োজন: শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ৩য় বার্ষিক আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট * তারিখ: ২৫–২৬ জুলাই ২০২৬ * ফরম্যাট: সফটবল ক্রিকেট (৮-এ-সাইড) * অংশগ্রহণকারী দল: ৮টি * লাইভ সম্প্রচার: Shadwell Sports Club Facebook Page * লাইভ স্কোর: www.play-cricket.com যোগাযোগ শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাব ইমেইল: info@shadwellsportsclub.com

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ