শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৯ এপ্রিল ২০ ২৩
১১:২৮ অপরাহ্ণ

কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

২০২২ সালের এইচএসসি ও আলীম পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে সিলেট নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কুশিয়ারা যুব কল্যাণ পরিষদ।

গতকাল ১৮ই এপ্রিল (মঙ্গলবার) নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের সভাপতি নাজিম উদ্দিন শাহান। সাধারণ সম্পাদক জুয়েল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মদন মোহন কলেজ সিলেটের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল আতাউর রহমান পীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা সদস্য এডভোকেট মোহাম্মদ লালা, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা সদস্য এডভোকেট মোঃ এমদাদুল হক, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সদস্য এম জয়নাল আবেদীন জামিল, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আলী হাসান শাহীন, সংগঠনের প্রতিষ্টাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা সদস্য এম আছকির আলী, সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সদস্য লায়ন আমিন উদ্দিন আহমদ, সংগঠনের প্রতিষ্টাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা সদস্য মাওলানা আব্দুল কাহির, উপদেষ্টা সদস্য মওদুদুল হক মওদুদ এবং উপদেষ্টা সদস্য মাওলানা তাজুল ইসলাম হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ প্রচার সম্পাদক জিয়াউর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম নিমু।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্টাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক লবিবুর রহমান লবিব, কার্যকরী কমিটির সহ সভাপতি মাওলানা কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক জামাল আহমদ, কোষাধ্যক্ষ লুতফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আজীবন সদস্য এ কে আজাদ খান, আজীবন সদস্য আতিকুল ইসলাম, কার্যকরী সদস্য কামরুজ্জামান বাবলু, জহিরুল ইসলাম, মইনুল ইসলাম, আলাল উদ্দিন, অয়ন দাস, ইমাউল করিম আলম, জাবেদুর রহমান রিপন ও নাদিম আহমদ নাঈম । এ সময়ে আগত অতিথিববৃন্দ কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের এইচএসসি ও আলীম পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাহির।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ