৬:১৩ অপরাহ্ণ
সঠিকভাবে ব্যবস্থাপিত নিরাপদ যুব অভিবাসন দেশের জন্য গুরুত্বপূর্ণ রেমিট্যান্স নিয়ে আসে -বিভাগীয় কমিশনার
আইডিয়ার প্রকল্প অবহিতকরণ সভা
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, সঠিকভাবে ব্যবস্থাপিত নিরাপদ যুব অভিবাসন দেশের জন্য গুরুত্বপূর্ণ রেমিট্যান্স নিয়ে আসে। বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে একটি বড় শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে ব্যবস্থাপিত নিরাপদ যুব অভিবাসন দেশের জন্য গুরত্বপূর্ণ রেমিট্যান্স নিয়ে আসে। তবে তিনি কিছু চ্যালেঞ্জের দিকও তুলে ধরেন, যেমন দক্ষতার পরিবর্তে সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা, নের্তৃত্বে দুর্নীতি এবং মানবসম্পদ উন্নয়নের পথে বড় দূর্বলতা।
তিনি মানসম্মত ও অন্তর্ভূক্তিমূলক শিক্ষা, শক্তিশালী নের্তৃত্ব এবং কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ যুব অভিবাসন নিয়ে সচেতনতা তৈরিতে এই প্রকল্পের উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন জানান। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আইডিয়া’র উদ্যোগে মঙ্গলবার (৬ জানুয়ারি) কমিউনিটি ভিত্তিক সচেতনতা ও সম্পৃক্ততা তৈরীর মাধ্যমে নিরাপদ, আইনসম্মত ও তথ্যভিত্তিক যুব অভিবাসন উৎসাহিতকরণ” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট শহরের উপশহরে অবস্থিত আইডিয়া’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। প্রকল্পটি সিলেট সিটি কর্পোরেশন ও মৌলভীবাজার শহরে বাস্তবায়িত হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুস সাকিব, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিলেট এবং মোঃ ফকরুজ্জামান, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট।
বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে প্রকল্পটিকে সময়োপযোগী ও সিলেট অঞ্চলের যুবকদের জন্য নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে একটি বাস্তবধর্মী উদ্যোগ বলে অভিহিত করেন। তারা প্রকল্পটিকে আর্থিক সহযোগিতার জন্য দি এশিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তারা বলেন উক্ত প্রকল্পের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তথ্যে সমৃদ্ধ হয়ে প্রকল্পের কর্মএলাকায় অবস্থানরত যুব সমাজ অভিবাসনের নামে বিদ্যমান প্রতারনা ও জালিয়াতি থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান লাভ করবে। কর্মশালায় প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, অংশগ্রহণকারীগণ ও গণমাধ্যম প্রতিনিধিরা যুব অভিবাসনের ক্ষেত্রে তথ্যসূত্র, প্রকল্পের পরিধি এবং চুক্তিভিত্তিক বিবাহ (কন্ট্রাক্ট ম্যারেজ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অংশগ্রহণকারীরা প্রতারণা প্রতিরোধ, সার্টিফিকেট যাচাইয়ের ক্ষেত্রে তরুন ও যুবকদেরকে সুমড়া.নফ ব্যবহারের প্রস্তাব, তরুন, যুবক ও শিক্ষার্থেিদর অভিবাসন অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের পরামর্শ প্রদান করা হয়। শিক্ষার্থী মিস সামিয়া স্থানীয় পর্যায়ের সীমিত কর্মসংস্থানের সুযোগকে অভিবাসনের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরেন।
ফেরদৌস আলম, নজরুল ইসলাম বাসন, আব্দুর রউফ এবং নাজমুস সাকিব অভিবাসন সংক্রান্ত ভূল ধারণা, দক্ষতার প্রয়োজনীয়তা, ভিসা প্রক্রিয়া, অবৈধ অভিবাসনের ঝুঁকি এবং বিদেশে তথ্যকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। আইডিয়া’র প্রেসিডেন্ট ড. আবুল ফাত্তাহ’র সভাপতিত্বে কর্মশালায় যুবক, তরুন, শিক্ষার্থী, এনজিও কর্মী, শিক্ষাবিদ, মিডিয়া কর্মী, সরকারী কর্মকর্তবৃন্দ, ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন এর প্রতিনিধি এবং বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষীর্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি