শনিবার, জুন ১৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০ ২০
৫:৩২ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার স্থানিয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশটির ‘নিউ সাউথ ওয়েলস’ রাজ্যের বাংলাদেশী অধ্যোষিত লাকেম্বা এলাকায় এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‘সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া’ আয়োজিত আলোচনা সভায় মরহুম এম সাইফুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশনেন ক্লাবের নেতৃবৃন্দরা।

তারা বলেন, মরহুম এম সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর জীবনের ব্রত। বৃহত্তর সিলেটে তিনি যে দৃষ্টান্তকারী উন্নয়ন করে গেছেন এটিই তার বড় প্রমাণ।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবের কর্ণধার মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব, মো. আবিদুর রহমান, শিপন আহমেদ, আলী আহমদ, শ্রীমান্ত রুদ্র পাল সহ ক্লাব নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ