বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৪ জুন ২০ ২৩
৮:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক লক্ষীকান্ত দাশ'র অবসর উপলক্ষে সংবর্ধনা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বলেছেন সেন্ট্রাল ব্যাংকার লক্ষীকান্ত দাশ নিজের মেধা ও সময় দেশের জন্য দিয়ে গেছেন। নিষ্ঠার সাথে কাজ করে তিনি কর্মক্ষেত্রে যেভাবে সফল হয়েছেন তেমনি পারিবারিক ও সামাজিকভাবেও সফল হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক লক্ষীকান্ত দাশ এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ জুন বিকেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম এহসান ও মোঃ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ও অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, সম্পাদক সিতাংশু শেখর রায়, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হাদী, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ ফাহিম মিয়া, এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবিএ সভাপতি মোঃ আজিজুর রহমান, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান।

উপপরিচালক লিভাষ চন্দ্র পোদ্দার এর পরিচালনায় মানপত্র পাঠ করেন যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) মলয় কান্তি পাল। সংবর্ধনার জবাবে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক লক্ষীকান্ত দাশ বলেন বিদায় বেলায় সকলের উপস্থিতিতে অনন্য সম্মান জানানোর কথা বাকি জীবন মনে থাকবে। তিনি সবাইকে শারীরিক সুস্থতার দিকে নজর দিতে এবং চাকুরীর পাশাপাশি পরিবারকে সময় দেয়ার পরামর্শ দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ