৭:৫৪ অপরাহ্ণ
ছাতক সোশ্যাল ফোরাম সিলেটের পূর্নাঙ্গ কমিটি গঠন
সিলেটে অবস্থানরত সর্বস্তরের ছাতকবাসীর সংগঠন ছাতক সোশ্যাল ফোরাম সিলেট এর প্রথম পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ২৬শে মার্চ শুক্রবার সন্ধ্যায় নগরীর আম্বরখানা বড় বাজারস্থ ফোরামের কার্যালয়ে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জাউয়া বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার। এসময় অপর দুই নির্বাচন কমিশার শিক্ষাবিদ ওয়াহিদুল হক ও এডভোকেট রেজাউল করিম উপস্থিত ছিলেন।
ছাতক সোস্যাল ফোরাম সিলেটের প্রথম কার্যকরী কমিটির সভাপতি হলেন মুহিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু হুরায়রা ছুরত, সহ সভাপতি শাহ আলম, সহ সভাপতি আক্তার মিয়া, সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, সহ সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান জাভেদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ রহমান তারেক, অর্থ সম্পাদক আলী আমজদ, সহ অর্থ সম্পাদক বাহা উদ্দিন নোমান, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনাম আহমদ চৌধুরী ইমন, সহ শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক এলিট আচার্য্য, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ, সহ মানব সম্পদ সম্পাদক হাজী আমীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জায়েদ হাসান, সহ আইন সম্পাদক শামছুল আলম, ক্রীড়া ও সংষ্কৃতি সম্পাদক এনামুল হক রুবেল, সহ ক্রীড়া ও সংষ্কৃতি সম্পাদক মারুফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকি সাদিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাফি বদরুদ্দোজা, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রকাশ দেবনাথ, ছাত্র কল্যান সম্পাদক জালাল আহমদ, সহ ছাত্র কল্যাণ সম্পাদক পূরবী রায়, দপ্তর সম্পাদক হুমায়ূন রশীদ শাহীন, সহ দপ্তর সম্পাদক সুয়েব মাহবুব তালুকদার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা বাসবী চৌধুরী লিলি, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা কোহেলি রায় মুক্তা, নির্বাহী সদস্য-রফিক আহদ চৌধুরী, নিশি কান্তি দেবনাথ রঞ্জন, এনামুল হক চৌধুরী, সাইফুল আলম, মাওলানা আনোয়ারুল্লাহ, মাহমুদ হোসেন আরিফ। ফোরামের কমিটি গঠন উপলক্ষে বিশেষ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নব নির্বাচিত সভাপতি মুহিবুর রহমান বলেন, ছাতক সোশ্যাল ফোরাম একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবীমূলক সামাজিক সংগঠন। আমরা যারা ছাতকের নাগরিক বিভিন্ন প্রয়োজনে সিলেটে অবস্থান করছি আমাদের সকলের পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি , ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ, ছাতকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে এই সংগঠন।
তিনি বলেন, আমরা অনেকেই অনেক মত ও পথের হতে পারি, কেউ কেউ ভিন্ন পেশায় থাকতে পারি। কিন্তু আমাদের পরিচয় আমারা ছাতকের নাগরিক। এই পরিচয় নিয়ে আমরা সকলকে নিয়ে কাজ করবো। আগামী দিনের পথ চলায় তিনি সিলেটে অবস্থানরত সকল ছাতকবাসীর সহযোগিতা চান এবং যারা ফোরামের সদস্য হননি তাদের সবাইকে সদস্য হওয়ার আহান জানান।