বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ মার্চ ২০ ২১
৮:৩৯ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে হবে ...প্রফেসর মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি
সুরমা বয়েজ ক্লাবের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক ও শাইনি স্ট্রেপস রেক্টরের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, আমাদের নতুন প্রজম্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। তাই আজকের এই মুক্তিযুদ্ধকালীন ছবির প্রদর্শনী দেখে নতুন প্রজম্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।

নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সুরমা বয়েজ ক্লাব প্রতিবছর চিত্র প্রদর্শনী আয়োজন করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ১৫ই মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০টা নগরীর ইলেক্ট্রিক সাপ্লাইস্থ শাইনি স্ট্রেপস রেক্টর স্কুল প্রাঙ্গণে ১০তম আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদের পরিচালনায় আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ফটো সাংবাদিক মামুন হাসান, রাজনীতিবীদ উজ্জ্বল রায়, সিনিয়র ফটো সাংবাদিক নুরুল ইসলাম, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সদস্য সুমন বাহাদুর, সাংবাদিক বাবর হোসেন, ফটো সাংবাদিক সোহেল আহমদ, ফটো সাংবাদিক এহছান মাহমুদ হাসান, ফয়েজুল হাসান ফারহান, ফয়সল আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ