শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ ডিসেম্বর ২০ ২০
১০ :৫৬ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জেলা স্বাস্থ্য বিভাগীয় দাবী বাস্তবায়ন পরিষদের মানববন্ধন

উগ্র মৌলবাদী কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগীয় দাবী বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ হেলথ ইন্সপেক্ট সেক্টোরাল এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। 

সিলেট জেলা স্বাস্থ্য বিভাগীয় দাবী বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সঞ্জয় চন্দ্র নাথের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। 

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব আব্দুস ছবুর, সাইফুল ইসলাম, সবিনয় দাস তালুকদার, আছকির আলী, মাহবুব রহমান, প্রবোধ দাস, সত্যপ্রিয় দাস, অনিতা রানী সরকার, কাওছার আহমদ, আবু সালেহ আহমদ, রিপন আহমদ, বিশ্বজিৎ চক্রবর্তী, নিথিল রায়, রুমা সরকার, লক্ষ্মী চক্রবর্তী, প্রীতিশ রাউত প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির জনকের ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী মৌলবাদ গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর এখনই সময়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানানো হয়। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ