১২:০ ৭ পূর্বাহ্ণ
বিলুপ্ত ঘোষনা সিলেট মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটি
বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ সিলেট মহানগর আহ্বায়ক কমিটি । কেন্দ্রীয় কমিটির অনুমোদিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় সমন্বয়ক এইচ আর শাকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি ঘোষিত মহানগর আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঘোষিত এ কমিটি সংগঠনকে গতিশীল করতে ব্যর্থ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে করে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ও ভাবমূর্তিতে ব্যাঘাত ঘটেছে। এ সংক্রান্ত বিধি মোতাবেক সংগঠনের বৃহত্তর স্বার্থে সিলেট মহানগরের বর্তমান আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে সিলেট মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আহ্বায়ক কমিটির নামে কোন কার্যক্রম হলে তা অবৈধ বলে গণ্য হবে। শীঘ্রই ত্যাগী ও দলের নিবেদিত সংস্কৃতিমনা কর্মীদের নিয়ে নতুনভাবে মহানগর কমিটি ঘোষণা দেওয়া হবে।