৮:১৫ অপরাহ্ণ
আশরাফুল সভাপতি, তাহের সম্পাদক
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২৯ জুন, শনিবার, বাদ মাগরিব, নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ আসিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসা কনফারেন্স হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এইচ কে এম নোমান, সহ আফিস সম্পাদক দেলোয়ার হোসাইন, সিলেট পূর্ব জেলার সদস্য ইমদাদুল হক ইমন, এমসি কলেজে শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সালিম আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আশরাফুল ইসলামকে সভাপতি, আবু তাহেরকে সাধারণ সম্পাদক ও নজরুল ইসলাম রাহিকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি আলী আশরাফ রাসেল, আলী মোহাম্মদ ফারহান, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হক শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, প্রচার সম্পাদক মো: জিয়াউল হক জামি, সহ-প্রচার সম্পাদক মো: ইমরান খান, অর্থ সম্পাদক সাব্বির আহমদ, অফিস সম্পাদক রায়হান আহমদ, সহ-অফিস সম্পাদক শহীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আলবাব হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাহবুবুর রহমান মুসা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: ইয়ামুন মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান ত্বাকি, সদস্য- রাইসুন চৌধুরী, সাইদুল হক ও মো. নাদিম।