৪:৩৭ অপরাহ্ণ
বিবি’স ট্রাস্ট ব্যারিস্টার এম এ সালামের উপহার ঢেউটিন পেল অর্ধশত পরিবার
দক্ষিণ সুরমার অসহায় দরিদ্র অর্ধশত পরিবার পেল বিবি’স ট্রাস্ট ব্যারিস্টার এম এ সালামের উপহার ঢেউটিন। রোববার দুপুরে উপজেলার রায়বান গ্রামে বিবিস ট্রাস্টের পক্ষ থেকে এসব অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
এসময় ব্যারিস্টার এম এ সালাম বলেন, শুধু ঢেউটিন নয়, গৃহ নির্মাণ থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি খাবার সামগ্রীও বিতরন করে থাকে বিবিস ট্রাস্ট। তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এবার এসকল মানুষের মাথা গোজার জন্য ঢেউটিন দেয়া হয়েছে। বিবি’স ট্রাস্ট এই মানবিক কাজ আজীবন অব্যাহত রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিবিস ট্রাস্টের উপহার ঢেউটিন পেয়ে অসহায় মানুষজন ভীষণ খুশি। তারা বলছেন, “ঘরের চালার টিন পাওয়ায় এবার তাদের দুঃখ কষ্ট লাগব হবে। পরিবার পরিজন নিয়ে তারা এবার শান্তিতে বসবাস করতে পারবেন।” ঢেউটিন বিতরণকালে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সদস্য আজাদুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি