৫:৪২ অপরাহ্ণ
ঢাকায় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটীদের সংগঠন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। গত রবিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলের হল রুমে বৃহত্তর সিলেটবাসী ও বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্টিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এমিরেটরস প্রফেসর ডা. সুফিয়া রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ রকম আয়োজন করার জন্য সংষিøষ্টদের ধন্যবাদ জানান এবং সংগঠনের সফলতা কামনা করেন। তিনি বলেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃহত্তর সিলেটিদের একই প্লাটফর্মে নিয়ে আসতে পারবে। তিনি বলেন, একতা অনেক বড় হাতিয়ার। আর গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন গঠন করা হয়েছে বৃহত্তর সিলেটবাসী দেশে ও দেশের বাহিরে তাদের নানা দাবী দাওয়া আদায়ের সবচেয়ে প্লাটফর্ম।
অনুষ্ঠানের প্রথম পর্বে এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী হেলাল এর পক্ষে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের নাম ঘোষণা করেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন ইতালীর প্রতিষ্টাতা সভাপতি অলি উদ্দিন শামীম।
দ্বিতীয় পর্বে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের সভাপতি এ এম বদরুদ্দোজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিব উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম বিপিএম, সাবেক এ আই জি পি, নন্দন পার্কের পরিচালক এনামুল হক চৌধুরী জালাল, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি শামস্-উল ইসলাম, সিনিয়র সহ সভাপতি (সৌদি আরব) কাপ্তান হোসেন, সহ সভাপতি (ইতালি) অলি উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক (বাহরাইন) সম্রাট নজরুল ইসলাম, ও বিলাল হোসেন সহ বাবাংলাদেশ ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ দিক নির্দেশনা মুলক পরামর্শ ও বক্তব্য রাখেন।
সর্বশেষ পর্বে অলি উদ্দিন শামীম, বাংলাদেশ ইউনিটের সভাপতি সহ অন্যান্যদের কে পিন লগো ও লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক জালালাবাদ উৎসব এর স্বরনীকা বিতরন করেন। পরিশেষে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের সভাপতি এম এ বদরুদ্দোজা উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি