সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২২ এপ্রিল ২০ ২৫
৭:৪৫ অপরাহ্ণ

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির আংশিক তালিকা প্রকাশ

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ,এটি হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর একটি সহযোগী প্রতিষ্ঠান।

গতকাল ২১ এপ্রিল ২০২৫ ইং রাত ১০ ঘটিকার সময় সংগঠনের অফিসিয়াল পেইজে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ঘোষণায় দেখা যায় , সিলেটের জকিগঞ্জের কৃতি সন্তান, সাংবাদিক ও সমাজসেবক, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ মো: ছালিম আহমদ খান কে নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয়।

এতে পরিচালকের দায়িত্ব পান সিলেটের হাফিজ আবিদ হুসেন খান , প্রধান সমন্বয়ক রংপুরের আল মেজবা রায়হান , প্রধান সম্পাদক চট্টগ্রামের রাশেদ বাবু রাজ, প্রধান সংগঠক সিলেট বিয়ানীবাজারের মুয়াজ্জিন আহমদ চৌধুরী।

প্রেস বিজ্ঞপ্তি সর্বশেষে জানানো হয় এই কমিটি আগামী ৬ মাস বহাল থাকবে ,এবং আগামী ১৫ দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ