বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২২ মার্চ ২০ ২১
৭:৪০ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক, সিলেট এর উদ্যোগে দশদিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ২২ মার্চ সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ শাখার সহযোগিতায় ব্যাংকের সম্মেলন কক্ষে আনুষ্টানিকভাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত নির্বাহি পরিচালক মোঃ আবুল কালাম।

রক্তদান কর্মসূচি উপ কমিটির আহবায়ক ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার (ডিজিএম) ডাঃ উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম।

উপ কমিটির সদস্য সচিব বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্যরে সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক কাউছার আলী।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোঃ আব্দুল হাছিব, খালেদ আহমদ, মোঃ আমিনুল ইসলাম, আবু ওয়াফা মোঃ মুফতি, শামীমা নার্গিস, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোস্তফা আজাদ কামাল, এটিএম আব্দুল্লাহ, কালিপদ রায়, জাবেদ আহমদ, সঞ্জীবন মজুমদার, মোঃ সফিকুল ইসলাম, যুগ্মপরিচারক বিপ্লব চন্দ্র দত্ত, সমীরণ দাস, অফিসার্স কাউন্সিলের সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ রায়, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও অফিসার্স কাউন্সিলের সহসভাপতি সিতাংশু শেখর রায়, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস, এমপ্লয়ীজ এসোসিয়েশন(সিবিএ) এর সভাপতি মোঃ আজিজুর রহমান, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলীনুর রহমান, সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এস,এম, মইনুল কবির, ড্রাগ ব্যাংক সম্পাদক তানিয়া আক্তার, শিক্ষা,গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক সাদিয়া সেতারা জামান দ্বীয়অ, সদস্য মাহমুদুল হাসান নোমান ও সাকিব হাসান প্রমুখ।

বাংলাদেশ ব্যাংকের ডিজিএম শামীমা নার্গিস ও জাবেদ আহমদের রক্ত সংগ্রহের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়। ৭ জন কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। অন্য রক্তদাতারা হলেন সিন্ধু ভূষণ পাল, মোঃ মনির হোসেন, মোঃ সুলতান উদ্দিন, রূপেন্দ্র শব্দকর, আব্দুল্লাহ শেখ শান্ত।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ