৬:২০ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে প্রবাসী সংগঠনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন
কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী বহুমুখী সমবায় সমিতির আয়োজনে ২০২৪ ইংরেজি সনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার উত্তর রাজনগর নুরে মদিনা মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু জাফর দোলনের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি এহসান উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, প্রাক্তন মেম্বার এখলাছুর রহমান, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী দবির ওয়াহিদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিয়া, নুরে মদিনা মাদ্রাসার নির্বাহী পরিচালক সাদিকুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রুহুল আমীন সিরাজী, নিজাম উদ্দিন, রফিক আহমদ, আব্দুর রাজ্জাক, আমির আলী, মাহফুজ আহমদ হালকার প্রমুখ।