১২:০ ৮ পূর্বাহ্ণ
আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়াকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এয়ারপোর্ট থানা শাখার ফুলের শুভেচ্ছা
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি হিসাবে মনোনীত হওয়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এয়ারপোর্ট থানা শাখা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
এসময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন'র সিলেট এয়ারপোর্ট থানা শাখায় ফুল দিয়ে বরন করেন সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আশিক আলী, সাংগঠনিক সম্পাদক মো. জুনেদ আহমেদ।
এতে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, মেহেদী হাসান জুয়েল, যুগ্নসাধারন সম্পাদক মোস্তফা হোসেন সম্রাট, মোর্শেদ আহমেদ, অর্থ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সহ নির্বাহী সদস্য শাহীন মিয়া ও রুহেল আহমেদসহ আরও
উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ড. মো. ইসলাম উদ্দিন, সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন সাজুল, মহানগর শাখার সাধারন সম্পাদক তপন চন্দ্র পাল ও এ্যাড আলাউদ্দিন আই পিপি প্রমুখ।