শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০ ২০
১:২৬ পূর্বাহ্ণ

তিতাস প্রেসক্লাবের বিশেষ মিটিং অনুষ্ঠিত

এস এ ডিউক ভূঁইয়া,তিতাস(কুমিল্লা):: কুমিল্লার তিতাস প্রেসক্লাবের বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়েছে।১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় তিতাস প্রেসক্লাব কার্যালয়ে বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সার্বিক বিষয়ে আলোচনা হয়। ক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। কিভাবে ক্লাবের সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা যায়? নিউজের প্রতিবন্ধকতাগুলো দূর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।  

তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক হালিম সৈকতের সঞ্চালনায় আলোচনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম। আরও আলোচনা করেন
সহ-সভাপতি এমএ কাশেম ভূইয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সজিব ও কোষাধ্যক্ষ মোঃ জুয়েল রানা প্রমুখ।  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  রাসেল মুন্সি,  আলমগীর সরকার,  এমরান হোসেন লিটন ও ডাঃ মোঃ মাহবুব প্রমুখ।  

জরুরী কাজ থাকায় মোবাইলে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জসিম উদ্দিন মোল্লা, 
সহ-সভাপতি এস এ ডিউক ভূঁইয়া ও প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ