বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ অক্টোবর ২০ ২০
১১:২৭ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের অভিষেক

রোটারী ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের দ্বিতীয় চার্টার নাইট সেলিব্রেশন অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর শনিবার রাতে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অভিষেক অনুষ্ঠানে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 
ক্লাব প্রেসিডেন্ট আলাউদ্দীন সাব্বিরের পরিচালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, প্রধান বক্তারা বক্তব্য রাখেন, আইপিডিজি লেং কর্নেল (অব:) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ফিরোজা রহমান, ডিস্টিক সেক্রেটারী রেজাউল করীম জুবায়ের, পিপি সেলিম খাঁন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সেক্রেটারী হাজী আব্দুল খালিক, জাতীয় সংগীত পরিচালনা করেন ক্লাব ট্রেজারার এড. মোস্তাক আহমদ, রোটারী প্রত্যেয় পাঠ করেন পিপি তোফায়েল আহমদ। 
অন্যান্যের মধ্যে উপস্থিত এ্যাসিসটেন্ট গর্ভণর পিপি মশিউর রহমান, ফাহিম আহমদ চৌধুরী, পিপি জাকির আহমদ চৌধুরী, পিপি কপিল উদ্দীন বাবলু, পিপি মাহবুবুল হক চৌধুরী, পিপি তোফায়েল আহমদ, আইপিপি কাজী জয়নুল হক, পিপি এনামুল কুদ্দুস চৌধুরী, পিপি হুমায়ুন কবীর স্বপন, প্রেসিডেন্ট রায়হান উদ্দীন, আব্দুল জলীল মল্লিক, রোটারিয়ান মাহবুবুর রহমান বাবু, রোটারিয়ান আব্দুল ওয়াদুদ তাপাদার বাবলু, চার্টার সেক্রেটারী তাজ উদ্দীন লস্কর তারেক, প্রোগ্রাম চেয়ারম্যান এহতেমাম উদ্দীন, মো: মন্জুর প্রমুখ।  
নতুন বছরের সভাপতিকে কলার পরিয়ে দেন আইপিপি কাজী জয়নুল হক, অতিথিদের ফুল দিয়ে বরণ করেন রোটারিয়ান জুনেদ আহমদ, রোটারিয়ান আব্দুল্লাহ পাবলু, রোটারিয়ান আব্দুস সামাদ তোহেল, রোটারিয়ান ডা. রিপন চক্রবর্তী, রোটারিয়ান আশরাফ আমিন দিপু, রোটারিয়ান সানিয়াতুর রহমান চৌধুরী, রোটারিয়ান শহিদুল হক, রোটারিয়ান সুমন চক্রবর্তী টুটুল। 
অনুষ্ঠানে ক্লাব বুলেটিন সম্পাদক বেলাল আহমদের সম্পাদনায় “দি হোয়াইট ষ্টোন” শিরোনামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সভায় গত বচরের বিভিন্ন সেবামূলক অনুষ্টানের প্রোগ্রাম চেয়ারম্যানদের কে চার্টার সেক্রেটারী তাজ উদ্দীন লস্কর তারেকের পক্ষ থেকে সম্মননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ। পরে কেক কেটে ক্লাবের জন্মদিন পালন করেন, নৈশ ভোজের মাধ্যমে অনিষ্টানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি। সভায় বক্তারা রোটারী ক্লাব অব হোয়াইট স্টোনের গত বছরের বিভিন্ন জনসেবা মূলক কর্মসূচী সফল করায় সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে ভূয়শী প্রশংসা করেন এবং এ দ্বারা অব্যাহত রাখতে হোয়াইট স্টোন ক্লাবের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ