৭:২৫ অপরাহ্ণ
খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ইংল্যান্ড স্বেচ্ছাসেবক দলের ভার্চুয়াল দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইংল্যান্ড শাখা কর্তৃক আয়োদিত এক ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৪ ই এপ্রিল বুধাবার বাংলাদেশ সময় সন্ধায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইংল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন।
সাধারন সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ। অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন গোলাম রব্বানী সুহেল,খছরুজ্জামান খছরু, পারভেজ মল্লিক, কামাল উদ্দিন, আব্দুল হামিদ, মহিলা দলের অঞ্জনা আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন, জাসাস সভাপতি ইমদাদুর রহমান এমাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, এডভোকেট রাশেদ হাসান, ডাঃ ইশরাত রশিদ, আব্দুল চৌধূরী , ওমর ফারুক, মাওলানা শামীম আহমেদ, নিলুফা আক্তার, সুমু ফারহানা, আফসার আহমেদ আফজল। মোনাজাত পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ।