১১:০ ১ অপরাহ্ণ
ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ ১২নং ওয়ার্ড শাখার আলোচনা সভা
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ১২নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক সভা ১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর শেখঘাটে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সংগঠনের ১২নং ওয়ার্ড শাখার সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই।
সভায় আগামী ২৬ মে শুক্রবার সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা সফলের লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার প্রচার সম্পাদক আব্দুস সোবাহান, ৬নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদ বকস, ৭নং ওয়ার্ড সভাপতি আক্কাস আলী, ১০নং ওয়ার্ড সভাপতি এমদাদুল হক, ২৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ২৭নং ওয়ার্ড সভাপতি এনামুল হক, ৩৩নং ওয়ার্ড সভাপতি মুসলিম মিয়া, ৩৪নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, শ্রমিক নেতা এরশাদ হোসেন, আবুল কালাম আজাদ, মনোয়ার হোসেন, নুরুল হক, নুরুল ইসলাম, জাকির হোসেন, আবুল হোসেন, আখতারুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট ও বৈধতা, অযথা রিক্সা রেকার করা বন্ধ ও রেকার ফি ৫০০ টাকাতে ফিরিয়ে আনার জোর দাবী জানিয়ে বলেন, দেশের অন্যান্য জেলায় ব্যাটারি চালিত রিক্সা অবাধে চলাচল করলেও সিলেটে চলাচলে বাধা প্রদান করার কারণে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকদের সরকারি সুযোগ-সুবিদা সহ কর্মক্ষেত্রে সকল অধিকার বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।