বুধবার, মে ৬, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১১ ফেব্রুয়ারী ২০ ২১
১০ :১৫ অপরাহ্ণ

করোনায় প্রাণ গেল আরো ৯ জনের, শনাক্ত ৪১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৪৮ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪১৮ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬৮১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩০৭টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৭৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৮ লাখ ৮ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ