সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি:
৭ মার্চ ২০ ২৫
৫:১০ অপরাহ্ণ

যুক্তরাজ্য যুবদল নেতা মিনারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট যুবদলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর খান মিনারের উদ্যোগে মোঃ আব্দুল হান্নান খান ফাউন্ডেশনের পক্ষ হতে সাধারণ মানুষ ও অসহায় দুস্থদের মাঝে প্রবিত্র মাহে রমজানের উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ১০ নং ওয়ার্ডের শামীমাবাদ এলাকায় এ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেটের গণ মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মোঃ আব্দুল হান্নান খান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোস্তাফিজুর খান মিনার সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ